এক সাগর রক্তের বিনিময়ে
বাংলার স্বাধীনতা আনলে যারা
আমরা তোমাদের ভুলব না।
দুঃসহ এ বেদনার কণ্টক পথ বেয়ে
শোষণের নাগপাশ ছিঁড়লে যারা
আমরা তোমাদের ভুলব না।
যুগের নিষ্ঠুর বন্ধন হতে
মুক্তির এ বারতা আনলে যারা
আমরা তোমাদের ভুলব না।
কৃষাণ-কৃষাণীর গানে গানে
পদ্মা-মেঘনার কলতানে
বাউলের একতারাতে
আনন্দ ঝংকারে
তোমাদের নাম ঝংকৃত হবে।
নতুন স্বদেশ গড়ার পথে
তোমরা চিরদিন দিশারী রবে।
আমরা তোমাদের ভুলব না।
বাংলা ভাষায় লিখিত সর্বশেষ্ঠ এই গানটি লিখেছেন শ্রদ্ধেয় গোবিন্দ হালদার। তিনি ভারতের আকাশবানী বেতারের তালিকাভুক্ত গীতিকার ছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়েই তার আরও কিছু গান স্বাধীন বেতারে সম্প্রচারিত হয়।
পাক বাহিনী আত্মসমর্থনের খবর পাওয়ার পর পর ই সন্ধায় ১৬ ই ডিসেম্বর প্রচারিত হয় এক সাগর রক্তের বিনিময়ে গানটি যা সুর দিয়েছিলেন বাংলাদেশের প্রখ্যাত সুরকার ও কণ্ঠশিল্পী আপেল মাহমুদ এবং মূল কণ্ঠ দিয়েছিলেন স্বপ্না রায় আরও কণ্ঠ দিয়েছিলেন আপেল মাহমুদ এবং সহশিল্পীরা।
গানটির ওডিও এখানে শুনতে পারেন ও ডাউনলোড করতে পারেন
এক সাগর রক্তের বিনিময়ে গানটির একটি ভিডিও লিংক





Dhaka Time
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন