সোমবার, ৪ অক্টোবর, ২০১০

আজ শুরু বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ


 
নিউজিল্যান্ড-বাংলাদেশ দুই দলের জন্যই বিশ্বকাপের প্রস্তুতিমূলক পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজেটি প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে আজ।দ্বিতীয় ম্যাচ হবে ৮ অক্টোবর। দুই দিন বিরতি দিয়ে তৃতীয় ম্যাচটি হবে ১১ অক্টোবর।এছাড়া ১৪ এবং ১৭ অক্টোবর হবে চতুর্থ ও পঞ্চম ম্যাচ।সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।বিশ্বকাপ সামনে রেখে মঙ্গলবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম একদিনের ম্যাচ খেলতে নামছে স্বাগতিক বাংলাদেশ।

কোনো প্রস্তুতি ম্যাচ ছাড়াই দুই দলকেই নামতে হচ্ছে প্রথম একদিনের ম্যাচ খেলতে। কারন দু'টি প্রস্তুতি ম্যাচই ভেস্তে যায় বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযোগী থাকায়।তবে তা নিয়ে মোটেও উদ্বিগ্ন নয় বাংলাদেশ শিবির। ভাবনা একটাই,তামিম ইকবালের দলে না থাকা। 

নিউজিল্যান্ড-বাংলাদেশ দুই দলের জন্যই বিশ্বকাপের প্রস্তুতিমূলক এই সিরিজটা যখন হবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তখন ব্যস্ত বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতিতে।