বুধবার, ১০ নভেম্বর, ২০১০

একটি জীবন্ত পোষ্টার ...

বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে সবচেয়ে স্মরণীয় নাম শহীদ নূর হোসেন।১৯৮৭ সালের ১০ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদের স্বৈরাচার এর বিরুদ্ধে সংগঠিত গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন চলাকালে তিনি একটি জীবন্ত পোষ্টার হিসাবে মিছিলের সামনে ছিলেন কিছুক্ষণ পরই শুরু হয় মিছিলের উপর গুলি।সেই গুলি এসে পড়ে নূর হোসেনের বুকে।বায়তুল মোকাররমের প্রধান ফটকের কাছে লুটিয়ে পড়ে সময়ের সাহসী সন্তান নূর হোসেন।ক্লাস নাইনে পড়া সুমন নামের এক কিশোর গুলিবিদ্ধ নূর হোসেনকে রিকশায় তুলে নিয়েছিল হাসপাতালে নেয়ার জন্য রিকসা’টা গোলাপ শাহ মাজারের কাছে আসতেই পুলিশের কয়েকটা গাড়ি এসে ঘিরে ফেলে তাদের।কিশোর সুমনের কলার ধরে পুলিশরা তাকে টেনে রিকশা থেকে নামিয়ে নূর হোসেনকে টেনে হিচড়ে গাড়িতে তুলে নিয়ে যায়।এরপর আর তাঁকে খুঁজে পাওয়া যায়নি।গভীর রাতে আরো দুজন শহীদের সাথে জুরাইন কবরস্থানে মাটিচাপা দেয়া হয় নূর হোসেনকে। 

রবিবার, ১৭ অক্টোবর, ২০১০

এক নজরে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ

 


নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশ।সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে ১৭৪ রান তুলেছিলেন সাকিব আল হাসানরা।কিন্তু বাংলাদেশের বোলারদের তোপের মুখে এ রানও অতিক্রম করতে পারেনি নিউজিল্যান্ড, গুটিয়ে গেছে ১৭১ রানে।৩ রানে জয় পেয়েছে বাংলাদেশ,আর কিউইরা পেয়েছে হোয়াইটওয়াশের লজ্জা!এই জয়ের ফলে বাংলাদেশ ৪-০ ব্যবধানে হারালো নিউজিল্যান্ডকে।সেই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) র‌্যাঙ্কিংয়ে প্রথম বাবের বাংলাদেশ ওয়েস্টইন্ডিজের সাথে যৌথভাবে আট নম্বরে ।


শুক্রবার, ৮ অক্টোবর, ২০১০

বিপ্লবী কমরেড চে'গুয়েভার .....



১৯৬৭ সালে আজকের দিনটিতে নিরস্ত্র অবস্থায় নয়টি গুলি করে হত্যা করা হয়েছিল বন্দী চে গুয়েভারাকে।সেই নয়টি গুলিতে মারা যায়নি চে’র মতবাদ।আজন্ম বিপ্লবী চে-স্মরণে এই আয়োজন -----