মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০১০

এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা


 এক সাগর রক্তের বিনিময়ে

বাংলার স্বাধীনতা আনলে যারা

আমরা তোমাদের ভুলব না।



দুঃসহ এ বেদনার কণ্টক পথ বেয়ে

শোষণের নাগপাশ ছিঁড়লে যারা

আমরা তোমাদের ভুলব না।



যুগের নিষ্ঠুর বন্ধন হতে

মুক্তির এ বারতা আনলে যারা

আমরা তোমাদের ভুলব না।



কৃষাণ-কৃষাণীর গানে গানে

পদ্মা-মেঘনার কলতানে

বাউলের একতারাতে

আনন্দ ঝংকারে

তোমাদের নাম ঝংকৃত হবে।



নতুন স্বদেশ গড়ার পথে

তোমরা চিরদিন দিশারী রবে।

আমরা তোমাদের ভুলব না।



বাংলা ভাষায় লিখিত সর্বশেষ্ঠ এই গানটি লিখেছেন শ্রদ্ধেয় গোবিন্দ হালদার। তিনি ভারতের আকাশবানী বেতারের তালিকাভুক্ত গীতিকার ছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়েই তার আরও কিছু গান স্বাধীন বেতারে সম্প্রচারিত হয়। 

পাক বাহিনী আত্মসমর্থনের খবর পাওয়ার পর পর ই সন্ধায় ১৬ ই ডিসেম্বর প্রচারিত হয় এক সাগর রক্তের বিনিময়ে গানটি যা সুর দিয়েছিলেন বাংলাদেশের প্রখ্যাত সুরকার ও কণ্ঠশিল্পী আপেল মাহমুদ এবং মূল কণ্ঠ দিয়েছিলেন স্বপ্না রায় আরও কণ্ঠ দিয়েছিলেন আপেল মাহমুদ এবং সহশিল্পীরা। 



গানটির ওডিও এখানে শুনতে পারেন ও ডাউনলোড করতে পারেন  


এক সাগর রক্তের বিনিময়ে গানটির একটি ভিডিও লিংক

সোমবার, ৩০ আগস্ট, ২০১০

আমার নিজের কথা

নাম : মোঃ মাহবুবুর রহমান ( রুবেল  ) 
ব্লগের নাম : রুবেল আহমদ 
প্রিয় ব্যক্তিত্ব : ডঃ জাফর ইকবাল, আব্দুল্লাহ আবু সাইদ, হুমায়ুন আজাদ।
প্রিয় স্থান : পাহাড়।
প্রিয় রং : সাদা, কালো।
প্রিয় পোশাক : জিন্স প্যান্ট,টিসার্ট।
প্রিয় খাবার : ইলিশ মাছ আর খিচুড়ি, শুটকি মাছ,মাংসের ভুনা। 
প্রিয় মুহূর্ত : যখন বৃষ্টি পড়ে, বারান্দায় বসে আকাশের দিয়ে তাকিয়ে আইপডে বাংলা গান শুনতে।
অপ্রিয় মুহূর্ত : খুব ভোরে ঘুম থেকে ওঠা, অনুরোধের চাপে ইচ্ছার বিরুদ্ধে যখন কিছু করি।
ব্যস্ত থাকি : অবাস্তব স্বপ্ন দেখে।
অবসর সময় কাটে : গান শুনে, ছবি দেখে । 
সখ : পত্রিকার কাটিং সংগ্রহ করা, বই পড়া।
সেরা অর্জন : এখনো বলার মত কিছু অর্জন করতে পারি নি।
আনন্দ পাই : যখন কারো সুখের গল্প শুনি, ক্রিকেট খেলায় জয়লাভ করলে ।
সুখ পাই : কিছু অসাধারন মানুষের ভালোবাসা পেয়েছি ।
ভালবাসি : রবীন্দ্র সংগীত, গরম গরম চা খেতে।
মিস করি :অলস দুপুরে রিক্সায় ঘুরাঘুরি।
অপেক্ষায় আছি : অন্তত একজন যেন আমাকে ঘৃণা করে।
ভাল লাগে : প্রিয় মানুষদের সাথে সময় কাটাতে।
লজ্জা লাগে : কেউ প্রশংসা করলে।
কষ্ট পাই : অবজ্ঞা করলে, ভুল বুঝলে।
আফসোস হয় : কখনো মুক্তিযোদ্ধা হতে পারবো না।
অবাক হই : বাংলাদেশের মানুষ জামাতকে ভোট দেয়।
বিরক্ত লাগে : নোংরামি দেখে, অন্য কারো বদনাম শুনতে।
অসহ্য লাগে :বাংলাদেশের রাজনীতিবিদের দুর্নীতি দেখে।
ঘৃণা করি : জামাত, রাজাকার, স্বাধীনতা বিপক্ষের সকল ঘাতক দালালকে।
ব্যর্থতা : তিরিশ লক্ষ স্বজন হত্যার বিচার এখনো করতে পারলাম না।
অজানা  স্বপ্ন :
*কোন দিন বাংলাদেশ জামাত, রাজাকার, স্বাধীনতা বিপক্ষের সকল ঘাতক দালাল মুত্ত হবে ।
অজানা গুণ :
*আমাকে যে যা বলে সরল মনে বিশ্বাস করি ।
*বন্ধুদের কেঊ সাহায্য চাইলে মন প্রান দিয়ে সাহায্য করি।
*রাগ করে বেশিক্ষন থাকতে পারি না।

অজানা  দোষ :
*মাঝে মাঝে দাত ব্রাশ না করে ঘুমিয়ে পড়ি।
*পাকিস্তানিদের একদম দেখতে পারি না।