রবিবার, ১৭ অক্টোবর, ২০১০

এক নজরে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ

 


নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশ।সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে ১৭৪ রান তুলেছিলেন সাকিব আল হাসানরা।কিন্তু বাংলাদেশের বোলারদের তোপের মুখে এ রানও অতিক্রম করতে পারেনি নিউজিল্যান্ড, গুটিয়ে গেছে ১৭১ রানে।৩ রানে জয় পেয়েছে বাংলাদেশ,আর কিউইরা পেয়েছে হোয়াইটওয়াশের লজ্জা!এই জয়ের ফলে বাংলাদেশ ৪-০ ব্যবধানে হারালো নিউজিল্যান্ডকে।সেই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) র‌্যাঙ্কিংয়ে প্রথম বাবের বাংলাদেশ ওয়েস্টইন্ডিজের সাথে যৌথভাবে আট নম্বরে ।


শুক্রবার, ৮ অক্টোবর, ২০১০

বিপ্লবী কমরেড চে'গুয়েভার .....



১৯৬৭ সালে আজকের দিনটিতে নিরস্ত্র অবস্থায় নয়টি গুলি করে হত্যা করা হয়েছিল বন্দী চে গুয়েভারাকে।সেই নয়টি গুলিতে মারা যায়নি চে’র মতবাদ।আজন্ম বিপ্লবী চে-স্মরণে এই আয়োজন -----

একলা আমি -------

 


¡ 


শুন্য ঘরে একলা আমি
তোমাই খুজিঁ তোমায় ভাবি
দূর গগনের নিলের মাঝে
তোমার চোখের সপ্ন আঁকি

মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০১০

অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে .....



নিউজিল্যান্ড-বাংলাদেশ দুই দলের জন্যই বিশ্বকাপের প্রস্তুতিমূলক পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজেটি প্রথম ওয়ানডে খেলায় নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ রানে জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।প্রথমে ব্যাট করে সাকিব আল হাসানের অর্ধ-শতকের সুবাদে ৪৯,ওভার ৩ বলে সফরকারী বাংলাদেশ করে ১০ উইকেটে ২২৮ রান।জয়ের লক্ষ্য বাংলাদেশের বেঁধে দেয়া ২২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমেছিল নিউজিল্যান্ড।কিন্তু ১৫ ওভারে ৮৫ রান তোলার পর বৃষ্টি নামে।ফলে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে নিউজিল্যান্ডের লক্ষ্য হয় ৩৭ ওভারে ২১০।নিউজিল্যান্ড তুলেছে ২০০ রান , ৮ উইকেটে,তখনি দেশের মাটিতে আবারও নিউজিল্যান্ডকে বধ করেছে বাংলাদেশ।ফলে পাঁচ ম্যাচ সিরিজে বাংলাদেশ ১-০ তে এগিয়ে গেল।জয়ের নায়ক সাকিব আল হাসান ব্যাট হাতে করেছেন ৫১ বলে ৫৮ রান ও বল হাতে সাকিব আল-হাসান নিয়েছেন ৮ ওভার ৪১ রানে ৪ উইকেট ।

সোমবার, ৪ অক্টোবর, ২০১০

আজ শুরু বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ


 
নিউজিল্যান্ড-বাংলাদেশ দুই দলের জন্যই বিশ্বকাপের প্রস্তুতিমূলক পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজেটি প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে আজ।দ্বিতীয় ম্যাচ হবে ৮ অক্টোবর। দুই দিন বিরতি দিয়ে তৃতীয় ম্যাচটি হবে ১১ অক্টোবর।এছাড়া ১৪ এবং ১৭ অক্টোবর হবে চতুর্থ ও পঞ্চম ম্যাচ।সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।বিশ্বকাপ সামনে রেখে মঙ্গলবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম একদিনের ম্যাচ খেলতে নামছে স্বাগতিক বাংলাদেশ।

কোনো প্রস্তুতি ম্যাচ ছাড়াই দুই দলকেই নামতে হচ্ছে প্রথম একদিনের ম্যাচ খেলতে। কারন দু'টি প্রস্তুতি ম্যাচই ভেস্তে যায় বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযোগী থাকায়।তবে তা নিয়ে মোটেও উদ্বিগ্ন নয় বাংলাদেশ শিবির। ভাবনা একটাই,তামিম ইকবালের দলে না থাকা। 

নিউজিল্যান্ড-বাংলাদেশ দুই দলের জন্যই বিশ্বকাপের প্রস্তুতিমূলক এই সিরিজটা যখন হবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তখন ব্যস্ত বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতিতে।