আর মাত্র কয়েকদিন বাকী।আসছে ঈদুল ফিতর।ঈদ আরবী শব্দ।এর অর্থ খুশি,আনন্দ-উৎসব। রমজান মাসে একমাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিনই হচ্ছে মুসলমানদের এই খুশীর দিন যা সারা মুসলিম উম্মাহ্দের কাছে ঈদ-উল-ফিত্র নামে পরিচিত রমজান মাসে দীর্ঘ এক মাস রোজা রাখার পর সকল মুসলিমদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন সরূপ সকলের মাঝে আনন্দ বিলিয়ে দিতে আসে ঈদ।রোজা আরম্ভ হয় সুবহে সাদিক থেকে এবং শেষ হয় সূর্যাস্তের সময়ে।রোজা রাখার প্রধান উদ্দেশ্য হচ্ছে হীন,দরিদ্রের কষ্ট উপলদ্ধি করা এবং একটি গুরত্বপূর্ণ জীবন গঠনের প্রতিজ্ঞা করা।
ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।দীর্ঘ একমাস সিয়াম সাধনা শেষে আনন্দ উৎসবের মধ্য দিয়ে প্রতিবছর ঈদুল ফিতর উদযাপিত হয়।অনন্য এক ভাবধারা ও পৃথক জৌলুস নিয়ে আসে মুসলমানদের এক আনন্দময় দিবস।পরিপূর্ণ ধর্মীয় মর্যাদায় ও ভাবগাম্ভীর্যে অনুষ্ঠিত হয় মুসলিম উম্মাহর ঈদ।তাই অপরিসীম খুশির মাহাত্ম্য রয়েছে এই ঈদুল ফিতরে।ঈদ মহাখুশি ও চরম আনন্দের একটি মহিমান্বিত দিন।নিঃসন্দেহে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ-উৎসব বিশ্বের মুসলমানদের জন্য আল্লহ রাব্বুল আলামিনের এটি শ্রেষ্ঠ অবদান। ঈদুল ফিতর মুসলমানদের জাতীয় উৎসব।এই মর্মে রাসুলুল্লা (সা.) ইরশাদ করেছেন, “নিশ্চয়ই প্রত্যেক জাতির জন্য উৎসব দিবস রয়েছে, আর এটি হল আমাদের উৎসব।”
মূলত ঈদ মানুষের জীবনে নিয়ে আসে পরম আনন্দ আর পেছনে থাকে এর অন্তর্নিহিত তাৎপর্য।ঈদের সীমাহীন আনন্দ উপভোগের সঙ্গে সঙ্গে পরম করুনাময়ের উদ্দেশে নিজেকে নিবেদিত করতে হবে আর মানুষে মানুষে ভেদাভেদ ভুলে গিয়ে ত্যাগের,ভ্রাতৃত্বের,ঐক্যের,সম্প্রীতির এবং সৌহার্দ্য-সহমর্মিতার মহান আদর্শ অনুধাবন করতে হবে।আমরা কামনা করি ঈদের এই শিক্ষা যেন প্রতিদিন প্রতিটি মানুষকে উদ্বুদ্ধ করে,এর ফলে সমাজ থেকে বৈষম্য,হিংসা,নিন্দা দূর হবে।সুন্দর-নির্মল এক সমাহ প্রতিষ্ঠার এর প্রভাব অপরিসীম। সুখ-শান্তি আর আনন্দময় ঈদ হোক সকল মুসলিম উম্মার জন এক পরম প্রাপ্তি।
আপনারা কে কোথায় ঈদ করছেন? বলবেন। যারা ঈদে বাড়ী যাবেন,তারা ভালো ভাবে বাড়ীতে পৌছান এবং ঈদ শেষে ভালো ভাবে ফিরে আসুন,সবাই ভালো থাকেন।সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা ও ঈদ মোবরক।দোয়া করি আপনাদের ঈদের আনন্দ হউক অনাবিল সুখ,শান্তি ও সমৃদ্ধির ........





Dhaka Time
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন