এলো খুশীর ঈদ

ঈদের চাঁদ
আজ শাওয়ালের চাঁদ দেখা গেল আগামীকল্য ঈদ।রমজানে সিয়াম সাধনার পর আবারও এলো অনাবিল আনন্দের ঈদ।ধর্ম বর্ন নির্বিশেষে সবাইকে জানাই ঈদের প্রানঢালা শুভেচ্ছা।সবার কাছে ঈদ নিয়ে আসুক সত্যিকারের আনন্দ আর উচ্ছাসের বারতা।সবার জন্য শুভ হোক ঈদের দিন।
সবাইকে
ঈদ মোবারক ...




আমাদের বাংলাদেশে ঈদের সাথে প্রিয় কবি কাজী নজরুল ইসলামের "রমজানের ওই রোজার শেষে,এলো খুশীর ঈদ" এই শ্বাসত গানটি নিবিড় ভাবে জড়িত,এতো বছর পরেও সবাই ঈদের চাঁদ দেখে আপন মনেই গুনগুন করে গেয়ে উঠে এই গানটি .....
রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
আপনাকে তুই বিলিয়ে দে , শোন আসমানী তাগিদ।
তোরা সোনা-দানা, বালাখানা সব রহে ইল্লিল্লাহ
দে যাকাত , মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ
ও মন রমযানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে
যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।
রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ, হাত মেলাও হাতে,
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরীদ।
রমযানের ঐ রোযার শেষে এলো খুশির ঈদ।
যারা জীবন ভরে রাখছে রোযা, নিত্য উপবাসী
সেই গরীব ইয়াতীম মিসকিনে দে যা কিছু মুফিদ
রমযানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।
এলো খুশির ঈদ এলো, এলো খুশির ঈদ। এলো খুশির ঈদ,
ও মন রমযানের ঐ রোযার শেষে এলো খুশির ঈদ।
গানটি শুনুন : ও মন রমযানের ঐ রোযার শেষে এলো খুশির ঈদ..
গানটির ওডিও এখানে শুনতে পারেন ও ডাউনলোড করতে পারেন
ও মন রমযানের ঐ রোযার শেষে এলো খুশির ঈদ....গানটির ভিডিও লিংক
ঈদ মুসলিম উম্মাহর জাতীয় উৎসব। ঈদুল ফিতরের দিনটি প্রতিটি মুসলমান নারী ও পুরুষের জীবনে তাৎপর্যে ও মহিমায় অনন্য।এক মাস সংযম সাধনার মাধ্যমে আত্মশুদ্ধির যে প্রচেষ্টা বিশ্বাসীগণ চালান, ঈদুল ফিতর তারই পূর্ণতার সুসংবাদ।আগামী দিনগুলো সুন্দর ও সৌন্দর্যমন্ডিত হউক। হাসি-খুশি ও আনন্দে ভরে উঠুক প্রতিটি প্রাণ এই ঈদের দিনে।সবাইকে আবারও পবিত্র ঈদুল ফিতরের প্রাণঢালা শুভেচ্ছা ও ঈদ মোবারক ...




Dhaka Time
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন