আমার প্রবাস জীবন -০২

আমার প্রবাস জীবন -০১
অজানা অচেনা লন্ডনের রাস্তার মাটিতে এখনো পা রাখা হয়নি,পরিবার,বন্ধু,আত্মীয়দের ও বাংলাদেশ ছেড়ে আসা যে কতটা কষ্টকর হতে পারে তা প্রথমেই বুঝলাম ট্রেনে বসে বসে যখন মনে করলাম পিছনের কয়েকটা ঘন্টার কথা।
টিউবে থেকে নেমে ভারী ভারী সুটকেস, হ্যান্ডব্যাগ,কাধে ব্যাগ নিয়ে হাটতে হাটতে একসময় ক্লান্ত শ্রান্ত দেহে বাসাতে প্রবেশ করলাম লন্ডন সময় রাত ১০টার দিকে ক্লান্তিতে শরীর ভেঙ্গে আসতে চাইছিলো।খুব আহামরি কোন বাসা নয়,দুই বেডসিটের একটা রুম,দেরী না করে দেশে ও স্পেনে ফোন দিলাম ,জানালাম আমি ঠিক মত পৌছেছি।প্রবাস জীবনের প্রথম দিনেই মুখোমুখি হলাম কঠিন বাস্তবতার,রাতে খাবার খেলাম ভাতীজার বন্ধুর বাসাতে গিয়ে,কারন এই বাসাতে আজই প্রথম উঠলাম আমি আর ভাতীজা তাই কোন জিনিস নেই।
দেরী না করে আমার ঐ মামার আত্মীয়োর বাসা ফোন দেই,মামাকে এয়ারপোর্ট থেকে তার আত্মীয়রা গাড়ী করে নিয়ে এসেছে সে এখন ঘুমাচ্ছে তাই তার সাথে কখা হল না।এর মধ্যে আমার ভাইয়ার এক বন্ধু এসেছে আমাকে দেখতে ওনার সাথে অনেক সময় দেশের গল্প করলাম,ওনি চলে যাবার পরে আমারা কোন মতে ফ্রেস হয়ে কাপড় বদলে ডানে বামে না তাকিয়ে ঘুম দিলাম,রাতের ঘুমটাও মোটামোটি কষ্টে ভালই হলো,তবে পরদিন সকালে ঘুম থেকে উঠেই টের পেলাম গত রাতে সেহেরী খাইনি তার পরও রোজা রাখলাম।
বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দুরের দেশ ইংল্যান্ডে এসেই প্রবাস কি জিনিস সেটা বুঝা শুরু হল,কারনটা হল ইংল্যান্ডে আমার কাছের কোন আত্মীয়-স্বজন ছিলনা।আমি যখন ইংল্যান্ডে আসলাম তখন অনেক বাজে অবস্হা বিরাজ করছিল ইংল্যান্ডে।তখন আমার মত অনেক স্টুডেন্ট ইংল্যান্ডে এ এসেছে।অনেক স্টুডেন্টের অবস্হা ছিল খুব শোচনীয় কারন অনেকেই কোন জব পায়নি।আমিও এর ব্যাতিক্রম না লন্ডনে আসার পর তিন মাসেও আমার কোন জব হয়নি কারন ছিল আমার আত্মীয়-স্বজন ছিলনা।তখন আমার পরিচিত যাদের আত্মীয় ছিল সবার জব হয়েছে।
যাই হোক কয়েক দিন পরেই ছিল ক্লাস,কলেজে সব কাগজ ঠিক করলাম আমি আমার ১ম বছরের ফিস দেশ থেকেই দিয়ে আসেছিলাম তাই কলেজে তেমন কোন সমস্যা হয়নি।তবে বাসা নিয়ে অনেক সমস্যা হয়েছিল তাই লন্ডনে আসার ১২ দিনের মধ্যই ১ম বাসাটা ছেড়ে দিতে হয়।বাসাটা ছেড়ে দেওয়ার কারনটা হল।বাসাতে উঠার কয়েক দিন পরেই আমার রুমে এসে বাসার মালিক বলে গেলেন তোমার কাছে আজ মোট পাঁচ জন আত্মীয় ও বন্ধু এসেছে।আর কখনো যেন কেউ না আসে,আত্মীয় ও বন্ধুর সাথে বাহিরে দেখা করবে এখানে না।
আমি আর ভাতিজা তাই রোজা ঈদের আগের দিন নতুন বাসাতে উঠি ----
হয়ত চলবে ........




Dhaka Time
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন